সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঢাকা-বরিশাল মহাসড়ক অ/বরোধ করে বিক্ষো-ভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন। অবরোধের কারনে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালীণ সময়ে গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকান্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁস মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

কাসেমবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার না করা হয়। তবে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবে গ্রামবাসী।

উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাত সাড়ে এগারটার দিকে কাসেমবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন রাস্তায় তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে মূমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin