সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সম্মিলিত প্রয়াসেই নিশ্চিত হবে মা/নসম্মত শিক্ষা” তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলাম”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩০ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি হলো শিক্ষা। শুধু ভবনের উন্নয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করতে হবে।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগ ,শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশুর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের ভিত্তি। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ঝরে পড়া রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম আলমগীর হোসেন (আমির, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) ইয়াকুব আলী (সেক্রেটারি, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী)
প্রভাষক আমিনুল ইসলাম (এমপি প্রতিনিধি)কাজী শামসুল হুদা (সভাপতি, যুব বিভাগ)মোহাম্মদ আলী (উপজেলা প্রকৌশলী, এলজিইডি)নাগমা সিলভিয়া খান (উপজেলা শিক্ষা কর্মকর্তা)অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin