সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

রায়গঞ্জে জমি সংক্রান্ত বি/রোধকে কেন্দ্র করে সং/ঘর্ষ : আ/হত-৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল আলীমের ছেলে মমিন হোসেন বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের আলম চাঁদপুর (সরাবাড়ি) গ্রামে আব্দুল আলীমের বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে একই গ্রামের হাসান আহমেদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ মে মঙ্গলবার বিকেলে মমিন,আব্দুর রহমান,আঃ আলিম,বিলাস,শ্রাবন্তীসহ অন্যান্যরা আব্দুল আলীমের বসতবাড়ীর দক্ষিনে পুকুরের পশ্চিমে রাস্তা সংলগ্ন বিবাদময় জায়গার উপর ইরি ধানের খড়ের পালা দেওয়ার সময় হাসান গংয়েরা ১০/১৫ জন রামদা,লোহার রড,সাবল,কাঠের বাটাম,বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। উক্ত সময়ে মমিন,আব্দুর রহমান, আঃ আলিম, বিলাস, শ্রাবন্তীগন আহত হয়। আত্মীয় স্বজন ও উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উক্ত সময়ে আব্দুর রহমান এর শারিরীক পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুর রহমান ঢাকার মাই কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছে এবং বিবাদীপক্ষ বাদীপক্ষকে হুমকী ধামকী দিচ্ছে বলে জানাও জানা গেছে। ঘটনার বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান-,বাদীর লিখিত এজাহার পাওয়া গেছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin