
সাইদুর রহমান মানিক,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি , ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের সকল প্রধানদের সাথে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও- ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন সহ সকল সরকারি দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।