মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, রাসিক প্রশাসক ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

১২ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন কার্যক্রমে উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ে ধারনা উপস্থাপন, কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবু সাইদের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ.এম নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিত কুমার কুন্ডু, কৃষিবিদ মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার হারুনুর রশিদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর রাব্বি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মো. মাসুদ রানা প্রমুখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী কৃষকের নিকট ডেলিভারি দিতে অংশগ্রহনকারিদের প্রতি আহবান জানান।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin