মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, রাসিক প্রশাসক ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

‎সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নি/খোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎গত দুই দিন ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোছাঃ ছাদিয়া বেগম(১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।
‎রোববার রাত ৯ টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের নিজ বসতঘর থেকে নিখোঁজ হন। ছাদিয়া বেগম হলেন, নতুন কৃষ্ণনগর গ্রামের কৃষক মোঃ মুসলিম মিয়ার কন্যা এবং শ্রীপুর আফছর নগরস্থ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
‎জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মোঃ মুসলিম মিয়ার স্ত্রী রোববার(১০ মে) রাত ৯ টার দিকে কন্যা ছাদিয়াকে রান্না করার জন্য দিয়ে বাড়ির পুকুরে স্ত্রী নেহার বেগম এশার নামাজ পড়তে ওযু করতে যান। ওযু শেষে ঘরে এসে দেখেন মেয়ে ছাদিয়া বেগম নেই। পরে বারিঘর, পাড়াপড়শি ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও পাওয়া যায়নি।  এখন পর্যন্ত মেয়ের সন্ধান না পেয়ে মেয়ের সন্ধানে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন।
‎মুসলিম মিয়া জানান, রোববার রাত থেকে এখনো মেয়েকে পাইনি। সব জায়গা খুঁজাখুঁজি করেছি কিন্তু আত্মীয়স্বজনদের বাড়িতেও কোথায় যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।
‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি আমরা আমলে নিয়ে তদন্ত করছি। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin