মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চান মালেক ঈশ্বরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়তে ভাইস চেয়ারম্যান হতে চায় আজিজুল হক অতিথিপরায়ণতা, আন্তরিকতা ও শিল্পসাধনার অনন্য প্রতিচ্ছবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তাঁর সহধর্মিনী রাজশাহীতে নগদ অ/র্থসহ ৬ জুয়া/ড়িকে গ্রে/ফতার করেছে মেট্রোপলিশ পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামা/য়াতের আগাম প্র/স্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘো/ষণা রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অ-নুষ্ঠিত মৃ/ত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ পীরগঞ্জে ফারিয়া’র মানববন্ধন প্র/তিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় পাট চাষীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অ/নুষ্ঠিত

পীরগঞ্জে ফারিয়া’র মানববন্ধন প্র/তিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭ Time View

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরীবেশের দাবিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে ফার্মাসিটিক্যাল রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন-ফারিয়া এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ রফিক, ফারিয়া পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন সরকার, সদস্য হাসান আলী, সদস্য শাহাদাত হোসেন প্রমূখ ।
বক্তারা বলেন অবিলম্বে আটককৃতদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তুলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সবাই উচ্চশিক্ষিত, আমাদের সহকর্মী ভাইদেরকে দালাল হিসেবে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আমাদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন শেষে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin