রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না: বোন মাসুমা হাদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৫ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করবো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না।এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উচু করে দাড়াবে।জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উচু করে বাঁচবে।
সোমবার (১১ মে) বেলা ১২ টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।

মাসুমা হাদি অভিযোগ করেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার,জুলাই যোদ্ধা মুসা সরদার,ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin