সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :-
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা/ণনাশের হু/মকি, জিডি ‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপি/য়ে হ/ত্যা স্ত্রী হাসপাতালে ক্ষেতলালে শালিশের মা/রামারি থেকে ধর্ষণচেষ্টার মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বাদী প্রকাশিত সংবাদ ভি/ত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন সাংবাদিক মতিউরের ওপর হা/মলার প্র-তিবাদে মানববন্ধন ও বিক্ষো/ভ সমাবেশ অবশেষে নতুন চালু হলো ঐতিহ্যবাহী মহিশালবাড়ী গবাদি পশুর হাট পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন র‌্যাব-১২ এর অ/ভিযানে ১ কেজি হে/রোইনসহ ১ জন মা/দক সরবরাহকারী গ্রে/ফতার ‎সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ-২০২৬ইং উদযাপন শুরু

প্রকাশিত সংবাদ ভি/ত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশন এলাকায় রোববার (১০মে) আয়োজিত সংবাদ সম্মেলনে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পশ্চিম রেলওয়ের সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগসহ বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাগ না দেওয়ায় এমপি চাঁদ কাজটি বন্ধ করে দিয়েছেন শিরোনামে দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক এবং প্রিন্ট ও অনলাইন ভার্সন এবং ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদটি সঠিক নয় ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার আব্দুল্লাহ আল হাসান ডাবলু।
রোববার(১০মে) সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ের কাজের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছি।
সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন,সংবাদে আরও বলা হয়েছে যে, গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। এটিও সঠিক নয়। আমরা ওইদিনসহ নিয়মিতভাবে দিনব্যাপী কাজ পরিচালনা করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান,বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে এ কাজ পরিচালনা করছেন। ঠিকাদার আশরাফ উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি কিংবা কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। অতএব, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আবু সাইদ চাঁদ এমপির নাম জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এদিকে প্রকাশিত সংবাদে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশানের অন্যতম স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের বক্তব্য দিয়ে বলা হয়, ঠিকাদার ভয় ও আতঙ্কে শনিবার থেকে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে সংবাদ সম্মেলনের পর আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল হকের নিকট এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হলো কাজ শুরু হয়েছে। তবে এসব বিষয়ে কিছু শোনেননি বলে জানান। শ্রমিকরা জানান,কাজ শুরুর পর থেকে চলমান রয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin