রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
সলঙ্গায় কোটি টাকার হেরো-ইনসহ নারী আ/টক আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি দলীয় এমপি মোবাশ্বের আলম ভূইয়া ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অ/ভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রে/ফতার ১৮ বছর ধরে ফায়ার সার্ভিসের দখলে জমি,ক্ষ-তিপূরণ না পেয়ে দিশেহারা নূরনাহার বেগম নীলফামারীর নবাগত এসপির ক/ঠোর নির্দেশনা সলঙ্গায় ৯ সরকারি চাকরীজীবির মায়ের দা-ফন সম্পন্ন ময়মনসিংহে জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-(বালক-বালিকা) প্র-স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘাটাইলে বনের ভেতরে ৩ অ/বৈধ করাত কল উ/চ্ছেদ স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতির ময়মনসিংহ জেলার সম্মেলনে সভাপতি সুরুজ-এনামুল সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৫ Time View

আরিফ রববানী ( ময়মনসিংহ)।।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখা সম্মেলন ২০২৬ । এতে
সভাপতি পদে মোঃ শামসুল আলম সুরুজ (ময়মনসিংহ সদর)​,,সাধারণ সম্পাদক: মোঃ এনামুল হক সরকারকে মনোনীত করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টায় ময়মনসিংহ শহরের বাইপাস আউয়াল নূর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে জেলার সকল উপজেলার প্রতিনিধিরা অংশ নিয়ে পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহ সদর দলিল লেখক সমিতির সভাপতি গোলাম আব্বাস বাবুলের সভাপতিত্বে ​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, “দলিল লেখকরা ভূমির মালিকানা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আমাদের নিজেদের মানোন্নয়ন এবং সততার সাথে সাধারণ মানুষকে সেবা দিয়ে যেতে হবে।” তিনি সরকারি পর্যায়ে দলিল লেখকদের অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
​প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় মহাসচিব কে এস হোসেন টমাস বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব নয়। ২০২৬ সালের এই সম্মেলন ময়মনসিংহে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক ও আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, যুগ্ম-মহাসচিব মোঃ রুহুল আমিন খান ও আরজু আখন্দ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসেন সরকার।
​এছাড়াও সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন গোলাম আব্বাস বাবুল, সাংগঠনিক বক্তব্য পেশ করেন সম্মেলনের আহ্বায়ক মোঃ শামসুল আলম সুরুজ এবং প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব হাজী এনামুল হক সরকার। তৃণমূলের শক্তি প্রদর্শনে প্রতিটি উপজেলা থেকে আগত প্রতিনিধিরা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, শোক প্রস্তাব পাঠ এবং বিশেষ মোনাজাত করেন পাগলা দলিল লেখক সমিতির নেতা সাইফুল ইসলাম( হারুন)।

এসময় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আলতাব হোসেন সরকার, আল আমীন সরকার, শরাফ উদ্দিন ফরাজী, আঃ জলিল সরকার, মজিবুর রহমান, জিয়াউর রহমান জিয়া,আনোয়ার হোসেন সবুজ,মোশারফ হোসেন কাঞ্চন, খোরশেদ আলম সরকার, জাহাঙ্গীর আলম সরকার, প্রমুখ।
​সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক গতিশীলতা রক্ষায় ময়মনসিংহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:​সভাপতি: মোঃ শামসুল আলম সুরুজ (ময়মনসিংহ সদর)​,সিনিয়র সহ-সভাপতি: গোলাম আব্বাস বাবুল (ময়মনসিংহ সদর)​,সাধারণ সম্পাদক: মোঃ এনামুল হক সরকার (নান্দাইল)​,সাংগঠনিক সম্পাদক: মোঃ মজিবুর রহমান (ফুলবাড়িয়া)​,অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ): মোঃ মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।

​অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও গুণীজন এবং কৃতি সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ জেলা শাখা আরও সুসংগঠিত হবে এবং সাধারণ দলিল লেখকদের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin