বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

টঙ্গিবাড়ীতে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব কে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২৪ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা দিয়েছে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার ( ৯ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার,উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল হাই, অলিউল্লাহ খাঁন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, আক্তার লাকরিয়া,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন,আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল করিম মৃধা,দিঘিরপার ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা,কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জামাল হোসেন,আউট শাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খাঁন,কে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক,উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খাঁন বাবু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, সাখাওয়াত হোসেন টঙ্গীবাড়ীর গর্ব। তার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এ অর্জনে টঙ্গীবাড়ীর মানুষ গর্বিত।

সংবর্ধনার জবাবে সচিব সাখাওয়াত হোসেন বলেন, “নিজ এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin