রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃ/ত্যু দাবির চেক হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩০ Time View

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশের বীমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে বরিশালের উজিরপুরে এক কৃষকের পরিবারের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এতে অসহায় পরিবারটির মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (৭ মে ২০২৬) বিকেল ২টায় বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলাস্থ ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরিশাল সার্ভিস সেন্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী ও মনোনীত নমিনি মোসাম্মৎ খাদিজা বেগমের হাতে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সার্ভিস সেন্টারের এভিপি ও ইনচার্জ মোঃ রবিউল আলম মোল্লা, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বরুণ কুমার মিত্র, এজিএম কৃষ্ণ কান্ত রায়, মার্কেটিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মাহফুজ আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ হারতা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা অফিসের মাধ্যমে স্ত্রী খাদিজা বেগমকে নমিনি করে বীমা গ্রহণ করেন। আটটি কিস্তির মাধ্যমে তিনি মোট ৪৮ হাজার ৫৬০ টাকা জমা দেন। কিন্তু এরই মধ্যে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেলেও বীমা কোম্পানির সহায়তায় কিছুটা স্বস্তি ফিরে আসে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোম্পানি খাদিজা বেগমের নামে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক ইস্যু করে। প্রথম চেকটি হারিয়ে যাওয়ায় পুনরায় গত ২৭ এপ্রিল নতুন একটি চেক প্রদান করা হয় এবং বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

চেক গ্রহণের সময় খাদিজা বেগম ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দুঃসময়ে এই অর্থ আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin