রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

‎সুনামগঞ্জে ক্ষ/তিগ্রস্ত কৃষকের খবর নিতে দুই  মন্ত্রীর আগমন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সব সময় থাকবে বললেন -কৃষি মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎কৃষিমন্ত্রী  মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করতে পারলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সব কিছু করবে। হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াতে আমরা সুনামগঞ্জে এসেছি কৃষকদের  উপকার করতে। ফলে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ সঠিক ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তা পায়।
‎মঙ্গলবার (০৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে  জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে কৃষিমন্ত্রী এই সব কথা বলেন।
‎মন্ত্রী আরো বলেন,আমি দেখে আসছি কৃষকরা ধান কাটছে, আপনারা আমাকে ক্ষেতে নামান দেখবেন আমিও কারো থেকে কম নয়। আমি অর্জিনিয়াল জাত কৃষক।
‎এদিকে,  একই অনুষ্ঠানে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। অভিযোগ এসেছে ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে ফলে কৃষকদের নানা সমস্যা পড়তে হয়। আমাদের এমন কিছু খোজে বের করতে হবে যাতে কৃষকরা কোনোও সমস্যা না পড়তে হয়।
‎মন্ত্রী বলেন,  সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল।  এই ফসল ঘরে তুলতে পারলে কৃষকদের সারা বছর চলে। সেই ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ভাবে প্রকল্প তৈরি করার ব্যবস্থা করেন। শুধু টিকাদার পোষার জন্য আর টাকা একদিক সেদিক করার জন্য যাতে আর অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়। এ-সময় উপস্থিত ছিলেন,  প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর। এসময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫আসনের এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, ৪ আসনের এমপি নুরুল ইসলাম নুরুল,৩ আসনের এমপি মোহাম্মদ  কয়সর আহমেদ, ১ আসনের এমপি কামরুল ইসলাম কামরুল প্রমূখ।
‎জানাযায় হাওরের জেলা সুনামগঞ্জ  বাঁধ নির্মানে অনিয়ম ও অতিবৃষ্টির কারনে তলিয়ে গেছে হাজারো কৃষকের সোনালী ফসল । আর এসমস্ত কারনে ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি  সুনামগঞ্জে দুই মন্ত্রীর আগমন।
‎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৩ মাস মেয়াদি মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুই মন্ত্রীর বৈঠক এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভায়  সার্কিট হাউজ মিলনায়তনে , কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর অংশ গ্রহন করেন। এসময় সুনামগঞ্জ জেলার এমপিরা কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমান মন্ত্রীদের সামনে তুলে ধরেন। হাওরের দুর্যোগ আসার পর মন্ত্রী আর নেতারা আসেন এসময় কৃষি অফিসার নিজের উপর দায়বদ্ধতা কমানোর জন্য কৃষকের ক্ষয়ক্ষতির পরিমান কমাতে ব্যস্ত থাকেন, যা সুনামগঞ্জ ১ আসনের এমপি কামরুল ইসলাম কামরুলের বক্তব্যে প্রকাশ পায়। এছাড়াও
‎মন্ত্রীদের সামনে সরকারি কর্মকর্তাদের হাওর নিয়ে যে  ভুল তথ্য দেওয়া হয়েছে সে বিষয়ে জোড়ালো ভাবে  সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল  ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন কৃষকের  সহায়তা  প্রদানের জন্য সুনামগঞ্জের হাওর শুধু আমাদের জীবিকা নয়, এটি আমাদের প্রাণ। পাহাড়ি ঢল আর জলাবদ্ধতার অভিশাপ থেকে আমাদের সোনালী ফসলকে রক্ষা করতে দরকার সঠিক পরিকল্পনা ও স্থায়ী সমাধান। আমাদের কৃষকদের ঘাম আর শ্রম যেন অযথা ভেসে না যায়। হাওরের কৃষকদের কান্না থামুক। ৯০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি আজ সংকটে। আমরা চাই পরিকল্পিত সুইচগেট, এবং আগাম জাতের বীজের নিশ্চয়তা, যাতে পাহাড়ি ঢলের আগে আমাদের কৃষকরা তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে পারে।
‎তিনি সুনামগঞ্জের হাওর রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ এবং আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থাই পারে এ অঞ্চলের কৃষিকে বাঁচাতে  সঠিক পরিকল্পনা।  সবুজ হাওরের বুকে সোনালী স্বপ্নের মৃত্যু আর কতকাল? পাহাড়ি ঢলের সাথে লড়াই করে টিকে থাকা আমাদের কৃষকদের জন্য প্রয়োজন টেকসই সমাধান। কৃষকের মুখে হাসি ফুটলেই হাসবে বাংলাদেশ। এসব কথা বলেন
‎সুনামগঞ্জের বোরো ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রীর সামনে ভুল তথ্য উপস্থাপনে কৃষি কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দূর্নীতি বন্ধের ও দাবী জানান সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য  এডভোকেট নুরুল ইসলাম নুরুল। এছাড়াও সুনামগঞ্জের কৃষকের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রীর সামনে বক্তব্যে জেলা কৃষি কর্মকর্তার দেওয়া ভুল তথ্যের বিরোধীতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী,  শেরেনুর আলী, আকবর আলী, তারা বলেন
‎কৃষি কর্মকর্তার দেয়া ৮০ ভাগ ফসল কাটা হয়েছে মন্ত্রীর সামনে এই বক্তব্যের বিরোধীতা করছি, কারণ সুনামগঞ্জ এখনো ৫০ ভাগ ফসল পানির নিচে রয়েছে। আলোচনা শেষে  দুই মন্ত্রী ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ২০কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।####

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin