শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অ/ভিযান – ৭ লক্ষ টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৯৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকা, মাটি কাটার অনুমোদন না থাকায়
ইটভাটায় *ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩* মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ০২ (দুই) মামলায় মোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটা- সদর উপজেলার ডোমরাশুর এলাকায় স্থাপিত এফ এম (ফুলমালা) ব্রিকস -কে ৪,০০,০০০/(চার লক্ষ) টাকা এবং গোলাবাড়িয়া এলাকায় স্থাপিত নিগি ব্রিকস-কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin