রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

ক্ষেতলাল থানার সাফল্য—ক্লু-লেস দ-স্যুতা মা-মলার রহস্য উদ্‌ঘাটন, ত-দন্ত কর্মকর্তাকে পুরস্কার প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৮ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশ একটি ক্লু-লেস দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দ্রুত ও দক্ষ অভিযানের মাধ্যমে লুণ্ঠিত মোবাইল উদ্ধার এবং ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মামলা নং-১০, তারিখ: ২৭ মার্চ ২০২৬ খ্রিঃ, পেনাল কোড ১৮৬০ এর ৩৯২ ধারায় দায়েরকৃত একটি দস্যুতা মামলার তদন্ত চলমান ছিল। পুলিশ সুপার, জয়পুরহাট এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানার তত্ত্বাবধানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।
তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোঃ উজ্জল আকন্দ (৩১), পিতা: মোঃ নুরুল আমিন আকন্দ, গ্রাম: তুলছি ঘাট কাশদহ, থানা ও জেলা: গাইবান্ধা-এর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়া জেলার সদর থানাধীন নারুলি গ্রামে মোছাঃ সাথী বেগুমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। একইসঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের নামও প্রকাশ করেন, যা তদন্তে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ক্লু-লেস দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু নেওয়াজ সরদারকে মাননীয় পুলিশ সুপার, জয়পুরহাট কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এই সফল অভিযানের মাধ্যমে ক্ষেতলাল থানা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin