বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হ-ত্যার বি-চারের দা-বীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৬ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বাদ আছর ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলা বাজার চত্বরে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী জানান।দিনমজুর ও অসহায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচার দাবীতে উপস্থিত এলাকাবাসী শোক ও ক্ষোভে ফেটে পড়েন।ফাঁসির দাবীতে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
নিহতের বড় ভাই সোহেল রানা কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের কাছে তার ভাই হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন। মানববন্ধনে নিহতের ৪ বছরের শিশু সন্তান ইমরানও তার পিতার হত্যার বিচার চেয়ে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
ছেলের হত্যার বিচার চাইতে গিয়ে নিহতের মা বলেন,“আমার মত আর কোন মায়ের কোল যেন খালি না হয়।” এ সময় তিনি আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন।নিহতের স্ত্রী খাদিজা বলেন, “আমার সন্তানের মত আর কোন সন্তান যেন এতিম না হয়”এই আকুতি জানিয়ে স্বামী হত্যার বিচার চায় তিনি।
আব্দুর রহিম মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুবিল ইউনিয়ন শাখার সভাপতি ড.জহুরুল ইসলাম, সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আব্দুল করিম সিরাজী,ধুবিল বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম.আনোয়ার হোসেন,জামায়াতের ধুবিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল্লাহ সিরাজী,ধুবিল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,মুফতি মাও: আম্মার হোসাইন,মাও: আবুল কাশেম,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম,ধুবিল ইউপি সদস্য আবুল হোসেন,স্বেচ্ছাসেবক দল সভাপতি জিল্লুর রহমান,যুবদল নেতা ডাবলু, ধুবিল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মালেক সরকার,সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য,অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নাঈমকে হত্যা করে।গত বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছি খৈচালা বিল এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবীতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin