শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
তারাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিকলব-ন্দী জীবন থেকে মু/ক্তি পেলেন কিশোরী মে দিবসে শ্রমিকের অধি/কার, দা/বী নিয়ে আলোচনা হলেও তাদের ভাগ্যের পরি/বর্তন হয়নি ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উ/ধাও: এলাকায় চা/ঞ্চল্য আশুলিয়ার জামগড়া এলাকার পুলিশের অ-ভিযানে কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসী ৭জন গ্রে-ফতার আশুলিয়ায় লাল-সবুজ পতাকা হাতে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মহান মে দিবস পা-লিত কালীগঞ্জে মহান মে দিবস পা-লিত মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমা/বেশ আওয়ামী লীগের নি/ষেধাজ্ঞা প্রত্যা/হারের দাবিতে বিক্ষো/ভ ময়মনসিংহে তা/মাক নি/য়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসনের অ/ভিযান মহান মে দিবস উপলক্ষে গৌরনদীতে র‍্যালি ও শ্রমিক স/মাবেশ

ময়মনসিংহে তা/মাক নি/য়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসনের অ/ভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৬ Time View

স্টাফ রিপোর্টার |

জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। সেই লক্ষে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।

সেই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল (বৃহষ্পতিবার) দুপুর ১২ টায় নগরীর মহারাজা রোডে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় এবং কালীবাড়ী প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের বেশ কয়েকটি দোকানে ধুমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কতামুলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা। এসময় তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করার মাধ্যমে দোকানদারদের সচেতন করেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়- সংশোধিত আকারে পাশ হওয়া এই আইনের ৬ (খ) ধারায় কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, শিশুপার্ক, খেলাধুলার স্থানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রী নিষিদ্ধ করা হয়েছে যা আইনত: দন্ডনীয় অপরাধ। তাই আইনটি বাস্তবায়নে আইনের এই বিধি-বিধান কঠোরভাবে পালনের জন্যে সবাইকে সতর্ক করার পাশাপাশি বেশকিছু সিগারেটের বিজ্ঞাপণ অপসারণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করাসহ জনসাধারণকে তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

মোবাইল কোর্ট চলাকালীণ সময়ে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মাহবুব হোসেন। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন পেসকার তরিকুল ইসলাম, নাটাবের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম এবং পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ ধরনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin