বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১ খাদেমুল ইসলাম খাদেম-এর ছোট বোনের মৃত্যুতে বগুড়া জেলা যুবদলের শো/কবার্তা ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মা/দক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক শামীম ওসমান বাকেরগঞ্জে নি-ম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ করার অ-ভিযোগ কৃষকদের মাঝে হাইব্রিডে বি/প্লব এনেছে হীরা ধান শ/তকে ১ মনের বেশি ফলন সুনামগঞ্জ কৃষকের ধান ঘরে তুলতে হা-মলা আহত- ১ ফোনে চিকিৎসকের পরামর্শ : এমবিবিএস না হয়েও প্রেসক্রিপশনে চোখের অ্যা/ন্টিবায়োটিক রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অ/নুষ্ঠিত বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হ/ত্যা: ধানক্ষেত থেকে লা/শ উদ্ধার

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র মাসিক নিরা/পত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

এমদাদ খান রামগড় উপজেলা প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্তে পুশিং প্রতিরোধসহ দূর্ঘটনা- চাঁদাবাজি -অপহরণ – সন্ত্রাসী ঘটনা হলে প্রশাসনকে অবহিত করণ এবং গ্রামীণ ও মহাসড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ রোধে জনসচেতনতা বৃদ্ধির এবং সীমান্ত এলাকায় শিক্ষা- স্বাস্থ্য উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

রামগড় জোনের নবাগত উপ-অধিনায়ক মেজর মঈনুল এর সঞ্চালনায় বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বিজিবি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন। এতে বক্তব্যে রাখেন রামগড় থানার পুলিশ প্রতিনিধি উপ- পরিদর্শক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, নারী কারবারি চাইওয়া চৌধুরী, নারী নেত্রী লিলি মারমা, রামগড় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সহকারী পরিচালক (এডি) শামছুল ইসলাম, উপজে বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন রতন বৈষ্ণব ত্রিপুরা – সদস্য সাইফুল ইসলাম ও এমদাদুল হক (খাঁন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin