বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ

আশুলিয়ায় ডা-কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা-কাত দলের ৬ সদস্য গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), একই থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মিজান শেখ (৫০), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের লাড় এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মোঃ আব্দুর রহিম (৪০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৪১) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, চক্রটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুবাহী গাড়ি, চিনি, চাল, তেল ও রডসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন টার্গেট করে ডাকাতি করত। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin