
হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপারের নির্দেশনায়,ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ( মঙ্গলবার) ভোররাতে ঢাকার আশুলিয়া থানাধীন বুড়ির পাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ কামাল হোসেন (৪৫), পিতা-মৃত আছর উদ্দিন , মাতা-মৃত গুলজান বেগম, সাং-বুড়ির পাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা-মোঃ হানিফ আলী, মাতা-মোছাঃ মালেকা বেগম, সাং-ছোট খাটামারি, থানা-ভূরুঙ্গামারি, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-ঘোষবাগ, সোনামিয়া মার্কেট (কালাম মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৭৪ (চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২২,২০০/-(বাইশ হাজার দুইশত) টাকাসহ গ্রেফতার করেন।
পুলিশ জানায়, ১ নং আসামীর বিরুদ্ধে পূর্বের ১ টি মাদক মামলা রয়েছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।