সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা হাম-রুবেলার টি-কাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর ট্রলির ধাক্কায় গৌরনদীর ব্যবসায়ী নিহ/ত ‎ওসির চোখ ফাঁ/কি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লু/টপাটের অভিযোগ,ডিউটির দা-য়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জ-ব্দ সুজানগরে গাছে গলায় ফঁা/স লাগানো যুবকের ম/রদেহ উদ্ধার সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চু/রির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির স/রঞ্জাম উদ্ধার

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ভারতীয় শাড়ি ও ২টি গরু জ/ব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, বড়শশী বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকে প্রায় ৪০০ গজ ভিতরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করে জব্দ করে, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin