রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :

গোদাগাড়ীতে ডিলারদের সাথে এমপির ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

রাজশাহী মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ ও জামায়তের নায়েবী আমির অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় বিসিআইসি ও বিএডিসি’র ২৭ জন ডিলার, মাস্টার নোমায়ন আলী, অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদিরসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় উঠে আসে—,কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার স্থিতিশীলতা বজায় রাখা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে। কৃষির উন্নয়ন, সময়মত সঠিক দামে বীজ ও সার সরবরাহ
সারের সুষ্ঠু সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে ।
তিনি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অনিয়ম, মজুদদারি বা কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
তিনি আরও বলেন, প্রশাসন, ডিলার ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু রাখা সম্ভব।
সভায় ডিলাররা তাদের সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin