বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

৩১ বছরের অফিস সহকারী জীবনের ই/তি টানলেন বাবু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৫৩ Time View

গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতাঃ কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ ৩১ বছরের অফিস সহকারী (কেরানি) পেশার সমাপ্তি হলো মোঃ সালেকুজ্জান বাবুর (১৮ ফেব্রায়ারী, ১৯৯৫ সালে) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু করা কর্মময় জীবনের ইতি টানলেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে।

মঙ্গলবার বার (৩১ মার্চ দুপুর আড়াইটায় সময় উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী সালেকুজ্জান বাবুর বিদায়ী অনুষ্ঠান স্কুল হলরুমে নানা আয়োজন করা হয়।

এ সময় প্রিয় সহকর্মীদের বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষ হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও প্রচন্ড ব্যস্ততার করনে উপস্থিত হতে পারেন নি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নাজমুস সাদাত রত্ন, তবে তিনি মোবাইলে বিদায়ী সহকর্মীর জন্য শুভকামন ও ভবিষ্যৎ জীবণ যাপনের জন্য অনুপ্রেরণা জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইহার মোহাম্মদ আবদুর রহমান।

দশম শ্রেণীর ছাত্রী মোসাঃ সুমাইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, দশম শ্রেণীর মেধাবী ছাত্রী লিমু, সহকারী শিক্ষক আফজাল হোসেন, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান। বিদায়ী সহকর্মী সালেকুজ্জান বাবু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, অফিস সহকারী ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন। তাঁর সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের। তার দীর্ঘ অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এতোটা সময় আমাদের সঙ্গে ছিলেন যার অনেক স্মৃতি রয়েছে । তিনি একজন আদর্শ সহকর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কর্মময় জীবনের ভাল দিকগুলি অনুকরণ, অনুস্মরণ করবো, খরাপ দিক বর্জন করবো।

জীবনে বাবুর আজ বিদায়ী দিন ও শেষ কর্ম দিবসে প্রিয় শিক্ষার্থী সহকর্মী- উপস্থিত অতিথি বৃন্দ অশ্রুসিক্ত নয়নে বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছায় বিদায় জানান।

মোঃ হায়দার আলী,
গোদাগাড়ী,
রাজশাহী,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin