রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সুজানগরে সংঘ/র্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী ব/হিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান,সদস্য ঠান্টু খান,সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে । মঙ্গলবার(৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও একইদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত মোতাবেক সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফি উদ্দিন রাজা,সাবেক আহবায়ক জাহাঙ্গীর হোসেন অনুকে প্রাথমিক সদস্য পদ ও সদস্য শেখ রাকা এবং রিদয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে গত ২৩ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন নামে এক নারী এবং ২৪ মার্চ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর শেখ নামে আরো একজন নিহত হওয়ার ঘটনার শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি বলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান।সুজানগর থানার নবাগত ওসি মোজাফফর হোসেন মঙ্গলবার জানান, সংঘর্ষের এ ঘটনায় মামলার ভিত্তিতে পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin