রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২১৪ Time View

বিশেষ প্রতিবেদকঃ মোঃ শহিদুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে এক আনন্দঘন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বিভাগীয় কমিটির সভাপতি ও সাংবাদিক-লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার, নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দেশের চলমান গণমাধ্যম পরিস্থিতি, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা/অভিষেক অনুষ্ঠান অদূর ভবিষ্যতে আয়োজনের বিষয়ে নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ-সেবার মহান দায়িত্ব। সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা—এগুলো সাংবাদিকতার মূল ভিত্তি।

এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, বন্ধন ও পেশাগত একতা আরও সুদৃঢ় হয়।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ খলিলুর রহমান ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম খোরশেদ উল্লাহ রজায়ী এবং সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

তিনি বলেন, “সাংবাদিকদের ঐক্যই শক্তি। পেশাগত উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীলতার মান বজায় রেখে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে আমাদের আপসহীন থাকার মানসিকতা এই ক্লাবের মূল প্রতিপাদ্য।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর ছিল। অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতিতে পুরো আয়োজন এক স্মরণীয় মিলনমেলায় রূপান্তরিত হয়।

শেষে বক্তারা সাংবাদিকদের পেশাগত নীতিমালা প্রসঙ্গে গুরুত্বারোপ করে বলেন—
“সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও মানবিকতা একজন সাংবাদিকের মূল শক্তি। যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ নয়। দায়িত্বশীলতার সঙ্গে তথ্য উপস্থাপনই মূলনীতি। গুজব, অপপ্রচার ও সস্তা জনপ্রিয়তার চাপ থেকে দূরে থেকে সমাজের কল্যাণে কাজ করাই সাংবাদিকতার আসল চেতনা। একজন সাংবাদিক কখনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক চাপের কারণে সত্য বিকৃত করতে পারবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা হবে দৃঢ়, সাহসী ও জবাবদিহিমূলক।”

এই পুনর্মিলনী অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগে নতুন কমিটির আত্মপ্রকাশ, সাংবাদিকদের পেশাগত বন্ধন জোরদার এবং পেশাগত নৈতিকতা, একতা ও দায়িত্বশীলতা প্রসারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সকলকে আন্তরিক ধন্যবাদ। সাংবাদিকতার নৈতিকতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্যের পথে অটল থাকুন। আপনারা সমাজের আলো, গণমাধ্যমের শক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin