শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮০ Time View

​জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে শনিবার (২৮ মার্চ) বিকেলে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়।
এ সময় রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত অতিথিবৃন্দসহ সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী।
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন,রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম আবির,দৈনিক আমার দেশ রায়গঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন,দৈনিক নয়া দিগন্ত রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
​অনুষ্ঠানে সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।এ ছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin