বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

স্বাধীনতা দিবসে পোরশায় কুচকাওয়াজ-ডিসপ্লে, অংশগ্রহণে সর্বস্তরের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উদযাপন করেছে নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয়।
অনুষ্ঠানে পোরশা থানাধীন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ পোরশা মডেল প্রেস ক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কুচ ষকাওয়াজে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আনসার-ভিডিপি সদস্যগন। তাদের শৃঙ্খলাবদ্ধ পদচারণা ও চমৎকার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ডিসপ্লে প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা চিত্রিত করা হয়, যা উপস্থিত সবার মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে।

ঐতিহাসিক প্রেক্ষাপটঃ
১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পরপরই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণার মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। অসংখ্য শহীদের আত্মত্যাগ, মা-বোনদের অসীম ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা।
এই দিবসটি শুধু আনন্দের নয়, বরং গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার দিন। তাই প্রতি বছর দেশের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পোরশা উপজেলায় মহান স্বাধীনতা দিবসটি আনন্দ, গর্ব ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin