রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, ২৭ মার্চ ২০২৬। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯৩৩৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্যে ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১০৭০ ভর্তিচ্ছু। ৩ এপ্রিল ২০২৬ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৮১৩ জন এবং ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪৪৫২ জন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. এস এম আহসান বলেন, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত সকলকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান না করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রক্টর আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।
এছাড়াও পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin