শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

হালিমা জালাল হেলথ কেয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, বিচারপতি জাকির হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৩ Time View

কে এম সোহেব জুয়েল ৌ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতান্ত অঞ্চলে “গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার” নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফাউন্ডার মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক গোমস্তা মনিরুজ্জামান আনিস।

সোমবার (২৩ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রামে ধলুর জামে মসজিদ সংলগ্ন চিকিৎসা প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি মো: জাকির হোসেন গালিব।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো: জাকির হোসেন গালিব বলেন, কুড়ির চর জন্মভূমির সন্তান গোমস্তা মনিরুজ্জামান আনিস গরীব মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রতান্ত অঞ্চল কুড়িরচর গ্রামে তার পিতা-মাতার নামে চিকিৎসা প্রতিষ্ঠান নিমার্ণ করতে যাচ্ছে। তাকে আল্লাহ ধন দিয়েছেন, মন দিয়েছেন।

তিনি আরো বলেন, এ চিকিৎসা প্রতিষ্ঠান চালু হলে অন্যান্য অঞ্চলের মতো স্বাস্থ্য সেবার মান উন্নত হবে।

স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করতে হলে স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

কথাসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও রংপুর নভোথিয়েটার প্রকল্পের পরিচালক মো: আবদুল হালিম, এফবিসিসিআই সাবেক পরিচালক ও মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রিডিরেক্টর মো: বখতিয়ার।

সাংবাদিক আব্দুল বারী’র সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলুর জামে মসজিদের সভাপতি আ: খালেক হাওলাদার, কুড়ির চর মাদ্রাসার সভাপতি মো: মনিরুজ্জামান মাতুব্বর, দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
আবদুল সত্তার প্যাদা, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা বারী, কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মৃধা, শরিকল ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মো: মঞ্জুরুল ইসলাম রনি, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের আহবায়ক অধ্যক্ষ জাবির হোসেন জুয়েল, পূর্ব হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক প্রশাসন আসাদুজ্জামান আসাদ, সমাজ সেবক ওয়াদুজাম্মান, মামুন বেপারি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মাইনুল হাসান, ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী গোমস্তা মিনাল প্রমুখ।

গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার চিকিৎসা প্রতিষ্ঠানটির ফাউন্ডার মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোমস্তা মনিরুজ্জামান আনিস বলেন, স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়ন, নতুন কর্মসংস্থান এবং স্থানীয় পর্যায়ে গরবি, দুঃখী ও অসহায় মানুষের আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমার মরহুম পিতা ও মাতার নামে হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি। অবশেষে সকলের দোয়া ও সার্বিক সহোযোগিতায় কামনা করছেন প্রবাসী মনিরুজ্জামান আনিচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin