শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

কালকিনিতে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘অপরাজেয়’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

‌মোঃ‌মিজানুর রহমান,কাল‌কি‌নি থেকে

মাদারীপুরের কালকিনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন অপরাজেয় (কালকিনি–ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৩ মার্চ )বিকা‌লে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব‌বিদ‌্যালয় কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরাজেয়ঃ কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বান্ধব সেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালের ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এর সাংগঠনিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখাতে সংগঠনটি শিক্ষামূলক সভা-সেমিনারের আয়োজন করে আসছে। কালকিনি ডাসার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে। সামাজিক নানা সংকটে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ব্যস্তবায়ন করেছে। করোনা মহামারীসহ জাতীয় সংকটকালীন মূহুর্তে ত্রাণকার্যক্রমের মাধ্যমে অসহায় ব্যক্তিদের পাশে দাড়িয়েছে। সংগঠনটি স্বপ্ন দেখে শিক্ষিত ও সমৃদ্ধ কালকিনি-ডাসার গড়ার। একইসাথে দেশের সার্বিক উন্নতিতে অবদান রাখার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলামিন খান রাজু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরমান হোসাইন অন্তর, মেহেদি হাসান সুজন, আবু সালেহ নিশাত ও মোঃ সাইফুল কাজী।
সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ হোসেন আবিদ, রাফিন হাসান, রফিকুল ইসলাম শাহীন ও মো. রাসেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কাইয়ুম মুন্সি এবং ৪৪তম ও ৪৯তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “অপরাজেয়” এর বর্তমান সভাপতি শাহীন মুনতাসীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমি। আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনু্ষ্ঠানের সমা‌প্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin