শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি-গামছায় জ/নতার মাঝে এমপি সান্টু নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শী/র্ষে বিএনপি নেতা কবির জোমাদ্দার সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অ/নিয়মের অভি/যোগ তালতলীতে জেলেদের চাল আ/ত্মসাতের প্রতি/বাদে চেয়ারম্যানের বিচা/রের দাবিতে মা/নববন্ধন সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকের আ-হবান বকুল ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা সভাপতি নি-র্বাচিত লো-ডশেডিং,গ্যাস-তেল সং-কটে বিপ-র্যস্ত জনজীবন: কৃষক থেকে শিক্ষার্থী — সমাধান চায় সবাই সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্র/শ্নবিদ্ধ ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১

স্বামীর সম্পদের ন্যায্য হিস্যা চাইতেই সমা/জচ্যুত বিধবা!প্রা/ণনাশের হু/মকী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামীর সম্পদের ন্যায্য অংশ দাবী করায় সমাজচ্যুত ও প্রাণনাশের হুমকীর শিকার হয়েছে এক অসহায় বিধবা নারী।অভিযোগ উঠেছে, প্রভাবশালী সৎ ছেলে ইসমাইল ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।
সরেজমিনে জানা যায়,সলঙ্গা থানার মালতিনগর পূর্ব পাড়া গ্রামের মৃত অসীমুদ্দিনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেলেরা (৫১) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।দাম্পত্য জীবনের ১০-১২ বছর পর অসীমুদ্দিনের মৃত্যু হলে শুরু হয় সম্পত্তি নিয়ে বিরোধ।
অভিযোগ অনুযায়ী,প্রথম স্ত্রীর ছেলে ইসমাইল হোসেন (৪০) ও তার ছেলে ইমরান (২৫) দেলেরাকে স্বামীর সম্পদের ন্যায্য অংশ (প্রায় ২ আনা) থেকে বঞ্চিত করে আসছে।শুধু তাই নয়, সম্পত্তির দাবী তুললেই দেলেরার উপর নেমে আসে নির্যাতন,মারধর,হুমকী এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে হাজতবাসের ঘটনাও ঘটেছে একাধিকবার।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার বসানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।এমনকি এক পর্যায়ে ২৬ শতক জমি দেলেরার নামে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হলেও প্রভাবশালীদের চাপে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ঈদের আগে ১৯ মার্চ সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়।অভিযোগ, সৎ ছেলে ইসমাইল ও তার সহযোগীরা হঠাৎ দেলেরার বাড়িতে ঢুকে গালিগালাজ,ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের চেষ্টা করে।শুধু তাই নয়, তাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়।বন্ধ করে দেয়া হয় তার সামাজিক যাতায়াত,ওঠাবসা এমনকি কোরবানির মাংসের ভাগ থেকেও বঞ্চিত করার হুমকী দেয়া হয়।
বিধবা দেলেরা স্থানীয় সমাজপতি ও গ্রামপ্রধানদের দ্বারস্থ হলেও তারা অসহায়ত্ব প্রকাশ করে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।পরে ঈদের আগের দিন সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তবে অভিযোগের কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
বর্তমানে প্রাণনাশের ভয় ও সামাজিক বঞ্চনার মধ্যে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বিধবা নারী দেলেরা। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।
প্রশ্ন এখন একটাই,একজন অসহায় বিধবা নারীর ন্যায্য অধিকার কি প্রভাবশালীদের কাছে হার মানবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin