বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

কোটালীপাড়ায় মোটরসাইকেল দূ/র্ঘটনায় এক প্রকৌশলীর মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩০১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ঈদের সকালে পরিবারের সঙ্গে নামাজ আদায়ের ইচ্ছে ছিলো—কিন্তু সেই ইচ্ছে রইলো অপূর্ণ। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রকৌশলী শরিফুল ইসলাম (৩০)। শোকে স্তব্ধ শতাধিক মানুষ আদায় করতে পারেনি ঈদের নামাজ।

আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই ও কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মারুফ জানান, সকালে পরিবারের সবাই ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে শরিফুলের অপেক্ষায় ছিলেন। হঠাৎ খবর আসে, তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হালকা বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান মারুফ আরও বলেন, “পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে আছে। ঈদের দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেনি।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুণ্ড বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin