সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লা-শ উদ্ধার ও জিনের বাদশাহ গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯৫ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ও জিনের বাদশাহ গ্রেপ্তার। নড়াইলের সদর উপজেলায় পৌরসভার ময়লার স্তুপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার সীতারামপুর গ্রামের পৌরসভার ময়লা স্তুপ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ টার দিকে স্থানীয় লোকজন ময়লা স্তূপ একটি বৃদ্ধের লাশ দেখতে পাই। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটির এখনও কোনো পরিচয় মেলনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, ময়লা স্তূপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়ে। এখন লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ও লাশ ময়না তদন্ত শেষে তার আসল মৃত্যুর রহস্য জানা যাবে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি। অপরদিকে
নড়াইলের লোহাগড়ায়
জিনের বাদশাহ সেজে ১৪ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জিনের বাদশা কথিত বিকাশ প্রতারনা চক্র মো.বিল্লাল হোসেন (৩২) নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১৮মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯মার্চ) রাতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো.বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ জেলার চনপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখ্য গত বছরের আগস্ট মাসের ২ তারিখে বাদী তার ব্যবহারিত মোবাইলে ফেসবুক আইডি ব্যবহারকালে কবিরাজ আবু তালহা নামে একটি পেজ পান।উক্ত পেজের ভিডিওতে তিনি বলে থাকেন তারকাছে সকল রোগের চিকিৎসা আছে তখন বাদী তার পুত্রের অসুস্থতার কথা বিবেচনা করে তার সহিত যোগাযোগ করেন এবং তাকে তার পুত্রের অসুস্থতার কথা বিস্তারিত বলেন।পক্ষান্তরে কবিরাজ বলেন তার ছেলেকে জিনে আশ্রয় নিয়েছে এবং তিনি তার সকল কিছু সমাধান করে দিবেন। একপর্যায়ে কথিত কবিরাজ আবু তালহা তার সরলতার সুযোগ নিয়ে তাকে বলেন তিনি তার পুত্রকে সুস্থ করে দিলে বিনিময়ে তাকে ২০ লক্ষ টাকা দিতে হবে। বাদী তার পুত্রের সুস্থতার কথা বিবেচনা করে রাজি হন এবং কবিরাজের দেওয়া বিকাশ নাম্বারে বাদী গত আগস্ট মাসে ২ তারিখ হতে ১২ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে ১৪ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বাদী বুঝতে পারেন যে তিনি একজন প্রতরক চক্রের সক্রিয় সদস্য। তখন তিনি তার স্বমীর সাথে আলাপ আলোচনা করলে বাদী লোহাগড়া থানায় একটি প্রতারক মামলা দায়ের করেন।
ডিজিটাল তথ্য-প্রযুক্তির সহয়াতার মাধ্যমে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি:) তারক বিশ্বাসের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, জিনের বাদশা কবিরাজ সেজে ১৪ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়া বিল্লালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin