শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
বকুল ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা সভাপতি নি-র্বাচিত লো-ডশেডিং,গ্যাস-তেল সং-কটে বিপ-র্যস্ত জনজীবন: কৃষক থেকে শিক্ষার্থী — সমাধান চায় সবাই সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্র/শ্নবিদ্ধ ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১ খাদেমুল ইসলাম খাদেম-এর ছোট বোনের মৃত্যুতে বগুড়া জেলা যুবদলের শো/কবার্তা ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মা/দক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক শামীম ওসমান বাকেরগঞ্জে নি-ম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ করার অ-ভিযোগ কৃষকদের মাঝে হাইব্রিডে বি/প্লব এনেছে হীরা ধান শ/তকে ১ মনের বেশি ফলন

জাগ্রত পলাশতলীর উদ্যোগে ৮০ অসহায়ের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বি/তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জাগ্রত পলাশতলী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৮০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। প্যাকেটে সেমাই, চিনি, নুডুলস, গুড়া দুধ, আতপ চাউল, সয়াবিন তৈল, ডাল, পেয়াজ, রসুন, লবণ, সাবান, নারিকেল তৈল, হুইল পাউডারসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, একটি অরাজনৈতিক ও মানবিক সেবা সংগঠন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে দেশে অবস্থানরত সদস্যদের পাশাপাশি প্রবাসী সদস্যদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে বলে জানান আয়োজকেরা।
ঈদ সামগ্রী ও নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin