বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৬২ Time View

​ জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৩৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহঃপতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারি।
​বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, হাজি রুমাল এবং নগদ অর্থ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
​ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ভিপি ওবায়েদুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফউল হাদী মিঠু। বিএনপি নেত নুরুজ্জামান মৃধা, হাজী সোহেল রানা, মতিয়ার রহমান বাঁধন, আজাদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, সেলিমুজ্জামান সেলিম ও উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​ জানা গেছে, এদিন ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ৩০টি হাজি রুমাল এবং নগদ অর্থসহ মোট ৩৩০ জন উপকারভোগীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের সাথে ইফতারে অংশ নিবেন প্রতিমন্ত্রী।

মোঃ দেলোয়ার হোসেন বাবু জয়পুরহাট জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin