রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

ঈদের আনন্দে মা/নবতার ছোঁয়া: সুবিধাবঞ্চি/তদের পাশে “বন্ধুত্বের উদারতা”

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঈদ মানেই অনাবিল আনন্দ, ভালোবাসা আর ভাগাভাগির এক অনন্য বার্তা। সেই মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুত্বের উদারতা” আয়োজন করেছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার বিতরণ কর্মসূচি।

বুধবার (১৮ মার্চ ২০২৫) সংগঠনটির একদল উদ্যমী ভলান্টিয়ার প্রায় অর্ধশত অসহায় ও হতদরিদ্র পরিবারের দুয়ারে পৌঁছে দেন ঈদের উপহার সামগ্রী। বন্ধুদের আন্তরিক উদ্যোগ থেকে গড়ে ওঠা এই সংগঠনটি টানা দ্বিতীয়বারের মতো এমন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে, যা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “ঈদ শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ রাখার উৎসব নয়; বরং এটি সকলের সঙ্গে সুখ ভাগাভাগি করার এক অনন্য উপলক্ষ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আকাশ বলেন, “মানবতার টানে, ভালোবাসার দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরে সমানভাবে পৌঁছে যায়—এই লক্ষ্য নিয়েই আমাদের পথচলা অব্যাহত থাকবে।”
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ, প্রচার সম্পাদক লামিয়া আক্তার, দপ্তর সম্পাদক মো. রিয়াজ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ সদস্য নাইমুল ইসলাম নয়ন, রিয়াদ, সাকিব খান প্রমুখ।

সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পরিচালিত এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। মানবিক এই সংগঠনের এমন মহতী প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin