রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

বেলকা মজিদপাড়া স্কুল পরিদর্শনে ইউএনও তুলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫২ Time View

 মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি।

বুধবার সকাল ১০টায় উপজেলা নিবার্হী অফিসার উক্ত বিদ্যালয়ে উপস্থিত হয়ে সমাবেশে যোগ দেন। জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশের যাবতীয় কর্মকাণ্ডে তিনি অংশ গ্রহণ করেন। সেই সাথে সমাবেশস্থলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্য বিয়ে, মাদক, নৈতিকতা, মোবাইল আসক্তসহ শিক্ষার গুনগতমান উন্নয়ন নিয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

ইউএনও তুলি বলেন, নারীরাও পারে এটা প্রমাণ করতে হলে, ভালভাবে পড়া লেখা করে মানুষের মত মানুষ হতে হবে। ১৮ বছরের আগে বিয়ে করার চিন্তা ভাবনা করা যাবে না। বাবা-মা বিয়ে দিতে চাইলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। মোবাইলে আসক্ত হওয়া যাবে না। 

পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, লাইব্রেরী, বিজ্ঞানাগার, সততা স্টোর  ঘুরেফিরে দেখেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সহকারি প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin