রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বিদ্যুতের আটটি ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যসহ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান। সূত্রমতে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল ও বাকাল ইউনিয়নের সরবাড়ী গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানের বিদ্যেতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন থেকে এসব বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সেরাল গ্রামের আবুল বাশার সন্যমতের ছেলে জামাল হোসেন (৩২) এবং একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়াকে (১৯) আটক করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধার করা হয়।

অপরদিকে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে ইয়াবাসহ বিরেন্দ্রনাথ বড়ালের বর্ষণ বড়াল (২১), গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২), একই এলাকায় সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫), যোগেশ বালা ছেলে জীবন বালা (৩৫), কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২), পশ্চিম বাগধা এলাকা থেকে রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লাকে (২৪) গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin