শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Title :
বকুল ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা সভাপতি নি-র্বাচিত লো-ডশেডিং,গ্যাস-তেল সং-কটে বিপ-র্যস্ত জনজীবন: কৃষক থেকে শিক্ষার্থী — সমাধান চায় সবাই সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্র/শ্নবিদ্ধ ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১ খাদেমুল ইসলাম খাদেম-এর ছোট বোনের মৃত্যুতে বগুড়া জেলা যুবদলের শো/কবার্তা ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মা/দক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক শামীম ওসমান বাকেরগঞ্জে নি-ম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ করার অ-ভিযোগ কৃষকদের মাঝে হাইব্রিডে বি/প্লব এনেছে হীরা ধান শ/তকে ১ মনের বেশি ফলন

নবনির্বাচিত এমপির সহধর্মিণীকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর ১ পোরশা , সাপাহার ও নিয়ামতপুরের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পোরশা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে পোরশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোঃ শাকিল জাবেদ নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন, কারা নির্যাতিত ছাত্রনেতা ও পোরশা উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য মোঃ ওবাইদুল ইসলাম এবং পোরশা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিবারের প্রতি সম্মান ও শুভকামনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
তারা আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে একসাথে কাজ করার মাধ্যমে পোরশাকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করা সম্ভব।

এসময় নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত, যেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌজন্যের এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে। উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin