শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

বানারীপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব মৃধার জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাব্বির হোসেন, বানারীপাড়া//
বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধা (৯৮)-এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

তিনি শনিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আলহাজ্ব আব্দুর রব মৃধা ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কাজী নাসির উদ্দিন বাবুলের বোনের শ্বশুর। এছাড়া তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার চাচা।

রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে তাঁর প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুসহ বিএনপি এবং বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোঃ সাব্বির হোসেন ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin