সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তানোরে প্র-তিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

আলিফ হোসেন।।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি আতপ চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শনিবার(১৪মার্চ) তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি ও তানোর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এমএ মালেক মন্ডল। মালেক মন্ডলের সার্বিক সহযোগীতায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও আতপ চাল বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সাদিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান রেজা মাস্টার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, জেনারেল সদস্য লুৎফর রহমান, জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ ছাড়াও অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকবৃন্দ।
তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক আমেনা খাতুন ও সাংবাদিক এম রায়হান আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংস্থার অন্যতম সদস্য সেলিম রেজা সহ অন্যরা। এসময় মেজর শরিফ উদ্দিন নিজে দেড় শতাধিক প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুল দেন। এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবার।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin