বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

জীবননগরের সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অ-নিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

আল আমিন মোল্লা
জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেককে কম চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকারভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে প্রায় ৯ কেজি ৬৯০ গ্রাম থেকে ৯ কেজি ৭০০ গ্রাম করে চাল বিতরণ করা হচ্ছে। এতে করে উপকারভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। তার উপস্থিতিতেই এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“বস্তায় চাল কিছুটা কম থাকে। তাই বিতরণ করতে গিয়ে কিছুটা কম হয়ে যাচ্ছে। সেই কারণেই আমরা এভাবেই চাল দিচ্ছি।”
এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহাজান আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল বলেন,
“কোনোভাবেই ১০ কেজির কম চাল দেওয়ার সুযোগ নেই। সরকারিভাবে প্রত্যেক উপকারভোগীর জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে এবং ১০ কেজিই দেওয়ার কথা।”
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin