বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বাঙ্গরায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল ও কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন ৬ নম্বর বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদের আঙিনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ জাকির।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আলাউদ্দিন, শেখ মনির, মহিলা ইউপি সদস্য সখিনা বেগম, হাছেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ইউনিয়নের প্রায় ১১০২টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিবছর দুই ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া ইউনিয়নের প্রায় ৬০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin