শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আ-লোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় বারি- ১৪ জাতের সরিষা উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প(১ম সংশোধিত) এর আওতায় সোমবার উপজেলার ভায়নায় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম।মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ জানান, বারি-১৪ জাতের সরিষা ৭৫ দিন থেকে ৮০ দিনের মধ্যে কর্তন করা যায়। প্রতিবিঘায় ফলন হয় পঁাচমণের অধিক। এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর হয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি- ১৪ জাতের সরিষা চাষ শেষে সহজেই বোরো ধান আবাদ করতে পারেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin