রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের হাতে ট্রেইনার লা-ঞ্ছিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬০ Time View

বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের হাতে অফিসের ট্রেইনার লুনা বেগমকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।তবে অভিযোগ

অস্বীকার করেন, বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কে এম ওয়াহিদুজ্জামান।

ভুক্তভোগী মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের ট্রেইনার লুনা বেগম বলেন,নারী দিবস উপলক্ষে সকালে শতাধিক আগত নারীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উঠতেছিলাম। কিন্তু একটু দেরি হওয়ায় উপর থেকে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নেমে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মাথার পিছনে ধরে ধাক্কা দেন তিনি।প্রতিনিয়ত অফিসে লাঞ্ছিতের ঘটনা ঘটে কিন্তু চাকুরির ভয়ে কেউ মুখ খুলে না।এ ঘটনার বিচার দাবী করেন তিনি।

অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম বলেন,ডিডি স্যার অফিসের সবার সাথে খারাপ আচরন করেন।আয়া সালমা বেগম বলেন, গত কয়েকদিন আগে আমাকে লাথি মারছে।

জানা যায়,সারা দেশের মতো পঞ্চগড়েও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন হিসেবেও বিবেচিত হয়। জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার আহ্বানই এই দিনের মূল বার্তা।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ বলেন,ভুক্তভোগী মহিলারা আমার কাছে আসসিলেন, বিষয়টি শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin