রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

চট্টগ্রামে বরিশাল বিভাগীয় সমিতির দোয়া–ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামে বরিশাল বিভাগের বাসিন্দাদের মিলনমেলায় পরিণত হয় বরিশাল বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

নগরীর এক্সেস রোডস্থ মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। আসর নামাজের পর শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মঞ্চে আরোহনের মধ্য দিয়ে প্রথম পর্বের কার্যক্রম সম্পন্ন হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা—এই দুটি কর্মসূচি একত্রে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদার। তিনি প্রারম্ভিক বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বরিশাল বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং দোয়া ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আলী আরশাদ।

পরবর্তী পর্বে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, সহ–সভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহ–সভাপতি এম. জহিরুল আলম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম এবং কেন্দ্রীয় সহ–সভাপতি ও দোয়া–ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, তাকওয়া, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হলে সমাজে হিংসা–বিদ্বেষ ও বিভাজন কমে গিয়ে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। তাই পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

কৃতি শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও মনন বিকাশে উৎসাহ দিতে বরিশাল বিভাগীয় সমিতি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে. এম. মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান পৃথকভাবে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আমিনুল হক পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

শেষে আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মো. নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পরিশেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin