শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতির পিতার ইন্তেকালে মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের শো-ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৪ Time View

মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা:
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর পিতা শমশের আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা জামায়াতের আমির দীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
গত বুধবার বিকেল পাঁচটায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পেছনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
শোকবার্তায় মন্ত্রী ও সংসদ সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, শমশের আলী ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও স্থানীয়ভাবে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin