রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২২ Time View

বাংলাদেশের নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব এম জে আরিফ বেগের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীমকে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখ বিকেলে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওইদিন বিকেল থেকে আগামী ২২ জুলাই, ২০২৯ তারিখ বিকেল পর্যন্ত মোট ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ২০২৩ সালের ২৪ জুলাই ৩ বছরের জন্য দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগে সবশেষ বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin