বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
বরিশালে নি-স্পত্তিকৃত মা-দক মামলার আলামত পুড়িয়ে ধ্বং/স অবশেষে গু-ড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি ক-বর মানবতার কল্যাণে যাত্রা শুরু করলো শামসুর রহমান ফা-উন্ডেশন বছর পর চেয়ারম্যান প-দ ফিরে পেলেন হজরত আলী, শপথও নিলেন বেতন বৃ-দ্ধির দাবিতে আন্দোলনে বিশৃ/ঙ্খলা সৃষ্টিকারী ৪০ জন গ্রে/ফতার, কেউই শ্রমিক নয়: ডিআইজি গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার স-মীকরণ সলঙ্গার দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুপুরে প-র্নোগ্রাফি ও ইয়া-বা কারবা-রের অভিযোগে একজন গ্রে-প্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার ‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

সলঙ্গার দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin