বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রাজকীয় আয়োজনে বি/দায় সংবর্ধনা পেলেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৫২ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ও রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের প্রতি সম্মান জানাতে বিদ্যালয় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আবেগ আর শ্রদ্ধার অনন্য এক মিলনমেলা।

অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী এই শিক্ষককে জানানো হয় উষ্ণ বিদায়। তারা ক্রেস্ট, ফুল ও নানা উপহার সামগ্রী দিয়ে তাকে সম্মাননা জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরাও এতে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতিবুল ইসলাম। আলোচনা সভা শেষে সুসজ্জিত একটি মাইক্রোবাসে করে সহকর্মীরা তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক বর্তমান ও সাবেক শিক্ষার্থী প্রিয় শিক্ষকের বিদায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক হৃদয়স্পর্শী ও স্মরণীয় মুহূর্ত।

বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, “আমি জীবনের সবচেয়ে বড় সময়টা এই বিদ্যালয়ের জন্য দিয়েছি। আজকের এই সম্মান আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা।”

তিনি আরও বলেন, “এই বিদ্যালয়টি আমার কাছে সন্তানের মতো। আমি অবসরে গেলেও প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবসময় দোয়া থাকবে।”

জানা গেছে, আনোয়ারুল ইসলাম ১৯৮৯ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর গত ১৫ মার্চ তিনি অবসরে যান। তার নেতৃত্বে বিদ্যালয়টি এলাকায় একটি মানসম্মত ও পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।

এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত, যা তার সফল কর্মজীবনেরই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin